হাতির আক্রমণে পথচারীর মৃত্যু

news-image

দক্ষিণপশ্চিম জার্মানিতে প্রতিদিনের মতো শনিবার সকালে হাঁটতে বের হয়ে সার্কাস থেকে ছুটে আসা একটি হাতির আক্রমণে মারাগেছেন এক ব্যক্তি ।

স্থানীয় বার্তা সংস্থা স্টিমির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হাতিটি এক ব্যক্তিকে শূন্যে ছুঁড়ে দিলে তিনি পড়ে আহত হন, এছাড়া হাতিটির শুঁড়ের আঘাতে ১২ বছর বয়সী এক কিশোরের চোয়াল ভেঙে যায়।বুচেন শহরের কাছে একটি বনে হাঁটার সময় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি বেবি নামের আফ্রিকীয় মাদি হাতিটির আক্রমনে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।পরে ৩৪ বছর বয়সী ওই হাতিটিকে ধরে সার্কাসে ফেরত পাঠানো হয়। কীভাবে হাতিটি তার ঘের থেকে বের হল, আর কেন এত উত্তেজিত ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।প্রাণি অধিকার-রক্ষা গোষ্ঠী ‘পেটা’-র জার্মান শাখা সার্কাস থেকে হাতিগুলোকে সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল বলে স্টিমির প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান