হঠাৎ বিমানের শিডিউল বিপর্যয়, যাত্রীদের বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার রাতে দুই শতাধিক যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটের ঘণ্টাখানেক আগে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট সিডিউল পরিবর্তনের সিদ্ধান্ত জানায়।

এ সময় বিমানবন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি। এতে বিপাকে পড়েন তারা। পরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তারা বিমানবন্দরের সামনে খোলা আকাশের নিচে শিশু ও নারী স্বজনদের নিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিমান কর্তৃপক্ষের ভাষ্য, ফ্লাইট সিডিউল বিপর্যয়ের তথ্য আগেই জানিয়ে দেয়া হয়েছিল। যাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি।

তবে যাত্রীদের অভিযোগ, বিমান কর্তৃপক্ষ কয়েকজনকে ফ্লাইট সিডিউল পরিববর্তনের খবর ম্যাসেজ করে জানায়। অধিকাংশ যাত্রীকে ফ্লাইট পরিবর্তনের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

এদিকে বিমান কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, যাত্রীদেরকে আগেই ফ্লাইট সিডিউল পরিবর্তনের খবর জানানো হয়েছিল। যাত্রীরা ফ্লাইট পরিবর্তনের বিষয়টি বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই তারা এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে।

বিমানবন্দরে বিক্ষোভরত যাত্রীদের অনেকেই ফ্লাইটের একদিন আগে আত্মীয়-স্বজন নিয়ে ঢাকায় এসেছেন। অনেক যাত্রীর সঙ্গে রয়েছে নারী ও শিশুরা। ফ্লাইট বিপর্যয়ের কারণে তিন থেকে চারশ’ জন কনকনে শীতে খোলা আকাশের নীচে ভোগান্তি পড়েছেন।

সিভিল এভিয়েশনের নিয়মানুসারে ফ্লাইট সিডিউল পরিবর্তন করতে হলে একদিন আগে জানাতে হয়। কিন্তু সেই নিয়ম মানেনি বিমান কর্তপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী