হঠাৎ ধূলিঝড়-কালবৈশাখী, বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বৃষ্টির আভাস না থাকলেও ঢাকায় সন্ধ্যা থেকেই গুমোট গরম আর আকাশ মেঘলা হয়ে যায়। বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটে রাজধানীতে শুরু হয় ধূলিঝড়। প্রথমে বাতাসের গতিবেগ কম থাকলে আস্তে আস্তে বাড়তে শুরু করে বাতাসের গতি। শো শো আওয়াজ জানান দেয় কালবৈশাখীর। এরপর শুরু দমকা হাওয়া সহ কোথাও কোথাও শুরু হয় বৃষ্টি। তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি বয়ে আনে এই শীতল বাতাস আর বৃষ্টি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে তারা জানায়।

এদিকে গত কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর জন্য এই হঠাৎ ঝড়বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। স্বস্তির নিশ্বাস ফেলতে পারলো নগরবাসী। ঢাকা ছাড়াও পাবনা, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের কয়েক জায়গায় আজ ঝড়বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, নেত্রকোনা, শ্রীমঙ্গল ও রাজারহাটে বৃষ্টি হয়েছে আজ। তবে পরিমাণ খুব বেশি নয়।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল রাজশাহী ও শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ৩৫ দশমিক ৩, চট্টগ্রামে ৩৩ দশমিক ৮, সিলেটে ৩৪ দশমিক ৮, রংপুরে আজ ৩৪ দশমিক ১, খুলনায় ৩৬ দশমিক ৬, এবং বরিশালে আজ ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, , রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগসহ দিনাজপুর, শ্রীমঙ্গল, ফেনী, নোয়াখালী, রাঙামাটি অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টায় তা কমে আসতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী