হজযাত্রীদের টিকা নেয়ার সূচি জানাল মন্ত্রণালয়

news-image

অনলাইন ডেস্ক : মার্চের মধ্যে নিবন্ধিত হজযাত্রীদের করোনার প্রথম ডোজ এবং মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, যারা হজে যেতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন। এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা তাদের অগ্রিম প্রস্তুতি হিসেবে করোনার টিকা নিতে হবে।

এছাড়া টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে। এর আগে, হজে যেতে হলে করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী