হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

351c2908b866d186d2a9e78602785ce1-Hongkong-1আন্তর্জাতিক ডেস্ক :হংকংয়ে আজ শনিবার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার তিন সপ্তাহ ধরে রাজপথ অবরোধ করে থাকা বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। আজ তারা পুনরায় রাজপথ দখল করতে এলে এ সংঘর্ষ বাধে। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

কয়েক সপ্তাহ ধরে হংকংয়ের মংকক এলাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে অবস্থান নিয়ে ছিলেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। গতকাল একটি অংশকে পুলিশ সরিয়ে দেয়। ওই সড়কে যান চলাচলের ব্যবস্থা নেয় পুলিশ। তবে আজ আবারও তারা রাজপথ দখলে নিয়ে অবস্থান চালিয়ে যেতে থাকে। এ অবস্থায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা ও পেপার স্প্রেরে নিক্ষেপ করে।

হংকংয়ের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ জনকে আটক করা হয়েছে। আন্দোলনকারীদের হামলায় ১৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান