স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসক রাজিবের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরপুলের ভাড়া বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতির মধ্যে ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি মারা যান।

তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ অবস্থায় সেখানে চিকিৎসাধীন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত ১টার দিকে ওই দম্পতি দগ্ধ হন। রাজিবের শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা ছিল সংকটাপন্ন। তার স্ত্রীর শরীরেরও ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ওই সময় দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানিয়েছিলেন, রাজিব ও অনুসূয়া হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে তিন সপ্তাহ ধরে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি, মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। এসময় বোতল থেকে স্যানিটাইজার পড়ে জ্বলন্ত সিগারেট বা মশার কয়েলের সংস্পর্শে এলে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ