স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিবের বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাঙালি জাতি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

এই দিনটিতে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিশেষ বার্তা দিলেন সাকিব আল হাসান।

ফেসবুকে তিনি লিখেছেন, স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকবো।

আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত