স্পেশাল অলিম্পিকে পারুলের স্বর্ণ জয়

news-image

স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশের পারুল আক্তার সবাইকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতেছেন। লস অ্যাঞ্জেলেসে চলতি এ গেমসে পারুল ১ মিনিট ৩১.০৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে প্রথম হন। এই গেমসে মঙ্গলবার আরও সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাঁতার থেকে এদিন একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জও জিতেছে বাংলাদেশের প্রতিযোগীরা। ছেলেদের ২৫ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের সাঁতারু মোহাম্মদ শাহীন রৌপ্যপদক জয় করেছেন। ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফ আরমান রোহন এবং মেয়েদের ২৫ মিটার ব্রেস্টস্ট্রোকে মুন্নী আক্তার ব্রোঞ্জপদক গলায় ঝুলিয়েছেন। এছাড়া গেমসের ফুটবলে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে এবং মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান