স্পেন ও হল্যান্ডে মসজিদে অগ্নিসংযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন দেশের মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইকনা বার্তা সংস্থা জানিয়েছে, অজ্ঞাত দুর্বত্তরা স্পেনের দুন বানিতো শহরের একটি মসজিদে আগুন দিয়েছে। ওই শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা হয়ে থাকতে পারে।

 


এদিকে, হল্যান্ডের সাউথ বারাবানেথ প্রদেশের রুজানদাল শহরের একটি মসজিদেও দুর্বত্তরা আগুন দিয়েছে। হল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

 


প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপ জুড়ে মুসলমান ও তাদের ধর্মীয় স্থাপনার ওপর হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান