স্ত্রীর ধর্ষককে হত্যা করে রান্না করে খেয়েছে দম্পতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে হত্যার পর তার যৌনাঙ্গ কেটে রান্না করে খাওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।


পুলিশ জানায়, গত সেপ্টেম্বরে এক তরুণীকে বিয়ে করে ৩০ বছরের রুদি এফেন্দি। বিয়ের রাতে নববধূ জানায় সে কুমারি নয় এবং তাকে এক ট্রাক চালক ধর্ষণ করেছিল। এতে ক্ষিপ্ত রুদি ধর্ষককে হত্যার সিদ্ধান্ত নেয়। রুদি সাংবাদিকদের বলেন, আমি প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলাম। মাথাব্যাথা কমাতে আমি ধর্ষকের যৌনাঙ্গ কেটে খাওয়ার সিদ্ধান্ত নেই।


পুলিশ জানায়, গত অক্টোবরে এফেন্দি তার স্ত্রীকে বলে সে যেন ওই ট্রাক চালককে ফোন করে একাকী আসতে বলে। প্রতিশ্রুতি অনুযায়ী ওই ট্রাক চালক এলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং তার যৌনাঙ্গ কেটে নেয়। হত্যাকাণ্ডের পর ওই ট্রাকটিতে অগ্নিসংযোগ করে এফেন্দি। সে নিহতের কর্তিত যৌনাঙ্গ বাসায় নিয়ে এসে তার স্ত্রীকে রান্না করতে বলে। পরে তারা দুজন মিলে এটি খায়। এ ঘটনার পর তদন্ত শেষে পুলিশ এফেন্দি ও  তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান