স্ত্রীর দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন নওয়াজ শরিফ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্যারোলে মুক্তি পাচ্ছেন।গতকাল মঙ্গলবার তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ মারা গেছেন। স্ত্রীর দাফন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দিতে তাঁকে প্যারোলে মুক্তি দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। একই কারণে মুক্তি পাচ্ছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার।পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কুলসুম নওয়াজের জানাজা থেকে দাফন করা পর্যন্ত তিনজনের প্যারোল মঞ্জুর করা হবে। তবে এ জন্য তাদের আবেদন করতে হবে।

কুলসুম নওয়াজের মরদেহ লন্ডন থেকে পাকিস্তানে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরিফের পরিবার। তারা জানিয়েছেন, পাকিস্তানের মাটিতেই কুলসুমকে দাফন করা হবে।

প্রসঙ্গত, কুলসুম নওয়াজ ফুসফুসের সমস্যা ও ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের জুন থেকে লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ইন্তেকাল করেন তিনি।সূত্র: জিও টিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত