স্ত্রীকে চুমু খাওয়ার ‘শাস্তি’

news-image

অনলাইন ডেস্ক: স্ত্রীর রাগ ভাঙানে তাকে চুম্বন করেছিলেন চিত্রশিল্পী স্বামী করণ। প্রচণ্ড রেগে থাকা স্ত্রী প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখাননি। কয়েকবার চুম্বন করায় স্বামীর জিহ্বা কামড়ে ছিঁড়ে দিয়েছেন ওই নারী।

ভারতের রাজধানী দিল্লির রনহোলারে গতকাল শনিবার রাতে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ২২ বছরের ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চিত্রশিল্পী করণ এখন চিকিৎসা নিচ্ছেন সফদরজং হাসপাতালে। শিগগির তার জিহ্বায় অপারেশন করতে হবে। তবে তিনি আগের মতো কথা বলতে পারবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিবাহিত জীবনে খুশি ছিলেন না ওই নারী। তার অভিযোগ ছিল, স্বামীকে দেখতে ভালো না। পুলিশ জানিয়েছে, মাঝেমধ্যেই ঝগড়া হতো তাদের দুজনের মধ্যে।

এ বিষয়ে চিত্রশিল্পী স্বামী করণ পুলিশকে জানান, একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তর্ক হচ্ছিল তার। এ সময় স্ত্রীর মান ভাঙাতে তিনি তাকে চুম্বন করেন। আর তখনই স্ত্রী কামড়ে তার অর্ধেক জিভ ছিঁড়ে ফেলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত