সৌদি যুবরাজ মনে করতেন খাশোগি বিপজ্জনক ইসলামপন্থী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে বিপজ্জনক ইসলামপন্থী মনে করতেন বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খাশোগি নিখোঁজ হওয়ার পর এবং রিয়াদ তাকে হত্যার কথা স্বীকারের আগে হোয়াইট হাউজে করা এক ফোনকলে তিনি মার্কিন কর্মকর্তাদের এটি জানিয়েছিলেন। খবর বিবিসির।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে সৌদি যুবরাজ ওই ফোনালাপ করেন। যুবরাজ মোহাম্মদ এই দুই শীর্ষ মার্কিন কর্মকর্তাকে জানান, খাশোগি ইসলামিস্ট সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন।

খবরে বলা হয়েছে, খাশোগি নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর ৯ অক্টোবর ওই ফোনালাপ হয়েছিল। এসময় যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক অব্যাহত রাখারও আহ্বান জানান যুবরাজ মোহাম্মদ।

এদিকে পত্রিকায় দেয়া এক বিবৃতিতে খাশোগির পরিবার তার মুসলিম ব্রাদারহুডের সদস্য পদ থাকার দাবি নাকচ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হওয়া খাশোগি নিজেই সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, জামাল খাশোগি কোনোভাবেই বিপজ্জনক ছিলেন না। কিন্তু এর অন্যথা দাবি করা হাস্যকর।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য প্রবেশ করে নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। তুরস্কের দাবি করে তাকে ওইদিনই কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে। সৌদি আরব প্রথমে এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও পরে খাশোগিকে হত্যার কথা স্বীকার করে নেয়।

কিন্তু খাশোগিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা নিয়ে বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন বক্তব্য দেয় রিয়াদ। সবশেষ তুরস্ক জানায়, কনস্যুলেটে ঢোকার সঙ্গে সঙ্গে খাশোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে খাশোগির মৃতদেহ কোথায় আছে সেটি এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি