সৌদি আরব প্রবেশে পথের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সৌদি আরব প্রবেশে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) জানিয়েছে, রোববার বেলা ১১টা থেকে আকাশ, স্থল ও সমুদ্রপথে আবার সৌদি আরব প্রবেশ করা শুরু হবে। খবর আরব নিউজের

তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যে কয়টি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়েছে, সেসব দেশের লোকেদের ভ্রমণের জন্য কিছু বিধি-নিষেধ রেখে এ নিষেধাজ্ঞা তোলা হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, বিধি-নিষেধ অনুযায়ী, করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলোর মানুষের সৌদি আরব ভ্রমণ করতে হলে আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া সৌদি নাগরিক যারা ওইসব দেশ থেকে আসবেন, তাদের মানবিক ও প্রয়োজনীয় দিক বিবেচনা করে ঢুকতে দেওয়া হবে। তবে তাদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনাভাইরাসের নতুন ধরন প্রথম ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যে। এরপর ফ্রান্স, সুইডেন, স্পেনসহ ইউরোপীয় অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ে ধরনটি। এরপর আবার দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা এবং জাপানেও ধরা পড়ে ভাইরাসের এ ধরন।

এ পরিস্থিতিতে গত ২০ ডিসেম্বর সৌদি আরবে আকাশ, সড়ক ও নৌপথে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী