সৌদির নাজরানে হুতি হামলায় নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সৌদি আরবের নাজরান শহরে রকেট ও মর্টার হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটির পাঁচ সেনা আটক হওয়ার খবর পাওয়া গেছে।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ খবর  জানানো হয়। এতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ হুতি বিদ্রোহীদের এ হামলার কথা স্বীকার করেছে।
হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় একটি বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় সব স্কুল।
এদিকে এক বিবৃতিতে সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুতিদের হামলার জবাব দিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান