সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না কানাডা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করা হতে পারে। এমনটাই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতর সৌদি সাংবাদিক জামাল খাশোগির পাশবিক হত্যাকাণ্ড নিয়ে যখন ব্যাপক হৈ চৈ হচ্ছে তখন ট্রুডো এ ঘোষণা দিলেন।

সোমবার কানাডার পার্লামেন্টে জাস্টিন ট্রুডো বলেন, সৌদি আরব তার দেশ থেকে কেনা অস্ত্রের অপব্যবহার করছে এটা প্রমাণিত হলে তিনি রিয়াদের কাছে এক হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করে দেবেন।

ট্রুডো বলেন, কানাডা থেকে রপ্তানি করা অস্ত্র মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক হাজার ৩০০ কোটি ডলারের এক চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবকে অস্ত্র দিয়ে যাচ্ছে কানাডা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত