সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার এয়ার ইন্ডিয়ার কর্মী

news-image

সোনা পাচারের অভিযোগেএয়ার ইন্ডিয়ার এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই ব্যক্তির নাম লুপোলি অ্যালেসেন্দ্রো বলে জানা গিয়েছে। সুত্রের খবর, ইটালির রোমের আইজিআই বিমানবন্দরে লুপোলি গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, লুপোলি প্রায় ৮০ হাজার টাকা মূল্যের সোনা পাচার করেছে। পুলিশ সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ওই কর্মী রোমেই কার্যরত ছিল। মিলানে এক কানাডিয়ান ব্যক্তি তাকে ওই সোনা হস্তান্তরিত করেছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।gold_248331

সূত্রের খবর, গত সোমবার রোমোর আইজিআই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বিমল নাগরাই নামের এক ব্যক্তিকে ওই সোনা হস্তান্তরিত করার কথা ছিল তার। যদিও নাগরাইকেও ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আধিকারিকদের অনুমান, পাচারের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে। এই চক্রের সঙ্গে বিমানসংস্থার আধিকারিকরাও যুক্ত রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান