সৌদিতে সড়ক দুর্ঘটনা হজযাত্রীসহ ৩ বাংলাদেশি নিহত

news-image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হজযাত্রীসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় (স্থানীয় সময়) দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার ডালিয়ার ঘাট গ্রামের আবদুল মালেক হাওলাদার (৪০) প্রাণ হারান। ইউএনবি জানায়, তারা সৌদিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে শুক্রবার ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের এক বুলেটিনে বলা হয়, মদিনায় সড়ক দুর্ঘটনায় আম্বর আলী (৫২) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আম্বর আলীর বাড়ি দিনাজপুরে। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর বিই ০২৪৬১৫৯।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান