সেলফিতে জানালেন সম্পর্ক নেই

news-image

অনলাইন ডেস্ক : ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তিও সালভিনির (৪৫) সঙ্গে সম্পর্কের ইতি টানলেন টেলিভিশন তারকা এলিসা ইসয়ারদি (৩৫)। তাদের বিচ্ছেদের খবর স্থানীয় ওয়েবসাইট ও টেলিভিশনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সে খবরে বলা হয়েছে, বিছানায় প্রেমিক সালভিনির সঙ্গে সেলফির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেদের বিচ্ছেদের কথা জানালেন এলিসা ইসয়ারদি। তিনি একটি টেলিভিশনের টক শো উপস্থাপক। সোমবার ইসয়ারদি এই ছবি পোস্ট করেন। তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যায় ইসয়ারদি জেগে আছেন। আর তার কাঁধে ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন সালভিনি। ইসয়ারদির শরীর সাদা তোয়ালে মোড়া। ছবিতে দেখা যাচ্ছে, চোখ বড় বড় করে তাকিয়ে হাসছেন ইসয়ারদি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমরা একে অন্যকে যা দিয়েছি তা মিস করব। এখনও আমরা একে অন্যকে অনেক কিছু দিতে পারি। সত্যিকার ভালোবাসার প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ সালভিনি।

বিছানায় নিজেদের সেলফি নিয়ে বেশ আলোচিত হয়েছেন সালভিনি ও ইসোরদি। গত তিন বছর ধরে সালভিনি ও ইসয়ারদি একসঙ্গে থাকেন।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি