সেরা এয়ারলাইন কাতার এয়ারওয়েজ

news-image

চলতি বছর সেরা এয়ারলাইনের নাম লিখিয়েছে কাতার এয়ারওয়েজ। যাত্রীদের সুযোগ-সুবিধা, কেবিনের পরিবেশ, খাবারের মান ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে ২০১৫ সালের সেরা এয়ারলাইন হিসেবে মনোনীত হয়েছে এয়ারওয়েজটি।

তালিকায় থাকা শীর্ষ ১০ এয়ারলাইনের মধ্যে অন্যগুলো হলো- এএনএ, ক্যাথে প্যাসেফিক, এমিরেটস, ইতিহাদ, ইভিএ, গারুদা ইন্দোনেশিয়া, কান্তাস, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও টার্কিশ এয়ারলাইন্স। আর কম খরুচে এয়ারলাইন হিসেবে টানা সপ্তমবারের মতো মনোনীত হয়েছে এয়ার এশিয়া।১১০টি দেশের প্রায় দুই কোটি যাত্রীর জরিপের ওপর ভিত্তি করে ব্রিটেনভিত্তিক এয়ারলাইন ‌'এয়ারপোর্ট রিভিউ' এবং র‌্যাঙ্কিং সাইট ‘স্কাইট্রেক্স’ এ ঘোষণা দিয়েছে। এর আগে ২০১১ ও ২০১২ সালেও একই সম্মানে ভূষিত হয় এয়ারলাইনটি। আর এই সম্মানে ভূষিত হওয়ার পেছনে এয়ারলাইনটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকবর আল বাকের।

 

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান