সেঞ্চুরি দিয়ে ইতি টানলেন গেইল

news-image

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত ইতি টেনে ফেললেন ক্রিস গেইল। লিস্ট-এ ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। শেষটাও হল দারুণ। সেঞ্চুরি দিয়ে লিস্ট-এ ক্যারিয়ারের পরিসমাপ্তি স্মরণীয় করে রাখলেন এ বিস্ফোরক ব্যাটসম্যান।

শনিবার ব্রিজটাউনে ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হয় জ্যামাইকা ও বার্বাডোজ। সেই ম্যাচে ১১৪ বলে ১২২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন গেইল। সেটিই ছিল নিজ দেশ জ্যামাইকার হয়ে তার শেষ ম্যাচ।

ইউনিভার্স বসের ঝড়ে ইনিংসে সেই লড়াইয়ে বড় জয় পেয়েছে জ্যামাইকা। বার্বাডোজকে ৩৩ রানে হারিয়েছে দ্বীপদেশটি।

জ্যামাইকার হয়ে শেষ খেলা লিস্ট-এ ম্যাচে দুহাত ভরে দিয়েছে গেইলকে। সেঞ্চুরির পাশাপাশি বার্বাডোজের বিপক্ষে অধিনায়কত্বও করেছেন তিনি। পেয়েছেন গার্ড অব অনার। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

গেইল বলেন, জ্যামাইকার হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া দারুণ ব্যাপার। সবসময় আমি তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পছন্দ করি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবসরের ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারাটাও আনন্দের। স্বদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা সুখের। নেতার ভূমিকা পালন করতে পারাটাও অন্যরকম। আমি সবার কাছে কৃতজ্ঞ।

গেইলের বয়স এখন ৩৯। আর কদিন পরই স্পর্শ করবেন ৪০। এ বয়সে সেঞ্চুরি করাটা উদাহরণই। দীর্ঘ ২৫ বছর ধরে ২২ গজে পথচলাটা অবশ্যই বিশেষ কিছু।

টি-টোয়েন্টি কিং বলেন, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলব; ক্রিকেট মাঠে ২৫ বছরের ভ্রমণটা রোমাঞ্চকর। বয়স হয়ে গেছে। আমার পরিবার আছে। বাকি সময়টা স্ত্রী-সন্তানদের নিয়ে কাটাতে চাই। উপভোগ করতে চাই। এ লম্বা ক্যারিয়ারে সুসময়ে, অসময়ে ভক্ত-সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পাওয়ার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সবাইকে ধন্যবাদ।

গেইল ৩৫৬টি লিস্ট-এ ম্যাচ খেলে ৩৮.১৪ গড়ে করেছেন ১২ হাজার ৪৩৬ রান। সেঞ্চুরি রয়েছে ২৭টি ও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৬৫টি। এ শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। পাশাপাশি বিশ্বের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত