সিরিয়ায় মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত , বাসস্টেশনে হামলায় ইসরায়েলি সেনা নিহত

news-image

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদা সম্পৃক্ত এক সংগঠনের শীর্ষ নেতা নিহত হয়েছেন। তাঁর নাম নাসাফি আল-নসর। সৌদি আরবের এই নাগরিকের আসল নাম হলো আবদুল মোহসেন আবদাল্লাহ ইব্রাহিম আল চারেখ। তাঁর সংগঠন খোরাসান গ্রুপ আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত একটি গোষ্ঠী। স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আল-কায়েদার জিহাদিদের সমন্বয়ে সংগঠিত এ গ্রুপ কয়েক বছর আগে সিরিয়ায় গিয়েছিল। বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন বিমান হামলায় সানাফি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র আরো জানায়, সানাফি আল-নসর আল-কায়েদার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ছিলেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাঁকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিল। খোরাসান গ্রুপের তিনি পঞ্চম শীর্ষ নেতা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, আল-কায়েদা ও এর অবশেষকে ধ্বংস, ছিন্নভিন্ন করতে যুক্তরাষ্ট্র তার অভিযান বন্ধ করবে না।image_280874.1

সিএনএন জানিয়েছে, সানাফির মৃত্যুর পর জিহাদিদের ওয়েবসাইটে শোক জানানো হয় এবং শহীদ হিসেবে উল্লেখ করা হয়। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। সম্প্রতি রাশিয়াও বিমান হামলা শুরু করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, মস্কো নির্বিচারে হামলা চালাচ্ছে।

 

বাসস্টেশনে হামলায় ইসরায়েলি সেনা নিহত 
ইসরায়েলের বীরশেবা বাসস্টেশনে হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার ইসরায়েলি সেনাসহ কমপক্ষে ১১ জন। রবিবারের এ হামলার ঘটনায় ফিলিস্তিনি নাগরিক জড়িত উল্লেখ করে ইসরায়েলি পুলিশ জানায়, আক্রমণকারী এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে এবং তার অস্ত্র চুরি করে। এরপর আক্রমণকারী ব্যক্তি বাসস্টেশনে অবস্থানরত জনতাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এ সময় একজন ইসরায়েলি সেনা আহত হন। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

আহত ইসরায়েলি সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি নিহত হন বলে জানায় ইসরায়েলি পুলিশ। এ ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হামলাকারী ভেবে একজন ফিলিস্তিনি ও ইরিত্রিয়ার এক নাগরিককে গুলি করে। ফিলিস্তিনি নাগরিক ঘটনাস্থলেই মারা যান। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমকে পুলিশ জানিয়েছে ভুলবশত ইরিত্রিয়ার নাগরিককে গুলি করা হয়েছে।
 
একটি ভিডিও ফুটেজে দেখা যায় আহত ওই ইরিত্রীয় গুলিবিদ্ধ হওয়ার পর মেঝেতে পরে গেলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে কয়েকজন ইসরায়েলি তাকে লাথি মারতে থাকে। এরপর তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শনিবার ইসরায়েলি পুলিশের হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত হন। পবিত্র আল-আকসা মসজিদকে কেন্দ্র করে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনির এ সংঘাত প্রতিদিনই আগের দিনের চেয়ে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে। সহিংসতা ব্যাপক আকার ধারণ করছে। এর বিপরীতে আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে ইসরায়েলি দমননীতি। ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এরই ধারায় এ নিয়ে ৪৪ জন ফিলিস্তিনি ও ৮ ইসরায়েলির মৃত্যু হলো।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান