সিডনিতে জিম্মি সঙ্কটের অবসান, নিহত ৩

54849_Sydney seigeআন্তর্জাতিক ডেস্ক :অস্ট্রেলিয়ার সিডনিতে  কমান্ডো অভিযানে জিম্মি নাটকের অবসান হয়েছে। তবে নিরাপত্তা রক্ষী ও বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়ে নিহত হয়েছে সিন্ডট চকোলেট ক্যাফেতে এর স্টাফ ও কাস্টমারদের জিম্মি করে। তবে তার উদ্দেশ্য কি সে সম্পর্কে কোন কথা বলে নি। এ নিয়ে গতকাল সারাদিন সিডনি সহ পুরো অস্ট্রেলিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা চেষ্টা চালাতে থাকে জিম্মিদের উদ্ধারে। দিনশেষে গভীর রাতে নিরাপত্তা রক্ষাকারীরা সেখানে কমান্ডো অভিযান চালায়। এতে ১৬ ঘন্টা পর অবসান হয় জিম্মি নাটকের।  সোমবার সারাদিন সিডনির একটি ক্যাফেতে বন্দুকধারী ইরানি শরণার্থী হারুন মনিস বেশ কয়েকজনকে জিম্মি করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসলামিক স্টেটের প্রতীকের মাধ্যমে নিজের অপকর্ম ঢাকতে চেয়েছিল ওই বন্দুকধারী। যে দু’জন জিম্মি মারা গেছেন তাদের একজন ৩৪ বছর বয়স্ক পুরুষ এবং অপরজন ৩৮ বছর বয়স্ক একজন নারী। এছাড়াও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান