সিটির বিপক্ষে মেসিকে পেতে আশাবাদী পচেত্তিনো

news-image

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেনিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। কারণ মাত্রই অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। তবে সিটির বিপক্ষে মেসিকে পাবেন বলে আশাবাদী পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।

গত সপ্তাহে লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে মেসিকে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায়। পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সেদিনই প্রথম খেলতে নেমেছিলেন মেসি।

২-১ গোলে জেতা ম্যাচটায় মেসি একপর্যায়ে তুলে নিয়েছিলেন কোচ পচেত্তিনো। পরে এক বিবৃতিতে মেসির চোটের কথা জানিয়েছিল ক্লাবটি।

এক সপ্তাহ পর রবিবার অনুশীলনে ফেরেন মেসি। সিটির বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনো বললেন, ‘আমরা শুরুর একাদশ মঙ্গলবার নিশ্চিত করব। আমি মনে করি, আগামীকাল সে (মেসি) দলে থাকবে।’

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির হয়ে তিন ম্যাচ খেলেছেন মেসি। তবে এখনো গোল পাননি।

পচেত্তিনো জানালেন তিনি এ নিয়ে উদ্বিগ্ন নন। বলেন, ‘সে বার্সেলোনায় ২০ বছর কাটিয়েছে, এটা স্বাভাবিক সেটা তার নিজের বাড়ির মত হয়ে গিয়েছিল। আর এখানে তার জন্য সবকিছুই নতুন। সে খুব বেশি দিন আগে পিএসজিতে আসেনি।’

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে পিএসজি ও সিটি ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী