সিটির নাটকীয় জয়, ম্যানইউর ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হফেনহেইমের মাঠে ২-১ গোলে জয় পায় দলটি। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড।

‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানির হফেনহেইম নিজেদের মাঠে ৪৪ সেকেন্ডেই এগিয়ে যায়। আকস্মিকভাবেই গোল করে বসেন ইশাক বেলফোদিল। অলিম্পিক লিঁওর কাছে হার দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ম্যানসিটি।

শুরুর ধাক্কা অবশ্য কিছুক্ষনের মধ্যেই সামলে ওঠে সিটি। ৮ মিনিটে অ্যাগুয়েরোর গোলে সমতায় ফেরে তারা। একের পর এক আক্রমণ করতে থাকে সিটি। অবশেষে ৮৭ মিনিটে এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভা করেন জয় সূচক গোলটি। দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট যোগ হয়েছে সিটির পাশে। গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে খারাপ সময় যেন শেষই হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। মঙ্গলবার (২ অক্টোবর) ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচ নিয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে গোল নেই ম্যানইউর। চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের খেলায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে হোসে মোরিনহোর দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত