সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের পথে ফখরুল

news-image

 উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সিঙ্গাপুর ত্যাগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে গত ২৬ জুলাই রাত ১১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।

এর আগে বেশ কয়েকবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের নার্ভের চিকিৎসা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এবারও একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তার ঘাড়ের নার্ভে ব্লক ধরা পড়েছে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি