সাসেক্সে মোস্তাফিজের আয় কত জানেন?

 
স্পোর্টস ডেস্ক :ক্লাব পর্যায়ে ইংলিশ কাউন্টির কোনো দলে খেলা একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে। এখানে খেলা সবচেয়ে সম্মানের মনে করা হয়। ক্লাব ক্রিকেটে সবচেয়ে বেশি অর্থের ছড়াছড়ি ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল)। ইংলিশ কাউন্টিতে অতো অর্থ নেই। তবে আছে সম্মান। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলছেন মোস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে তার দুর্দান্ত অভিষেক হয়েছে।

23867_Mustafizur-Rahman-

 

প্রথম ম্যাচেই এসেক্সের বিপক্ষে তিনি নিয়েছেন ২৩ রানে ৪ উইকেট। অনেকের মনে প্রশ্ন- মোস্তাফিজের এখানে খেলে আয় কত? অর্থের পরিমণে আইপিএল থেকে তিনি যা আয় করেছেন তার চেয়ে অনেক কম। সাসেক্স মোস্তাফিজকে দলে নিয়েছে ৩০ হাজার পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩০ লাখ টাকা। সম্প্রতি পাউন্ডের দাম পড়ে না গেলে পরিমাণটা ৩৫ লাখ টাকা হতো। আইপিএলের তুলনায় এই পরিমাণ খুবই কম। সানরাইজার্স হায়দরাবাদ থেকে মোস্তাফিজ চুক্তি থেকেই আয় করেন ১ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া ম্যাচ ফি, পুরস্কার ও চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আলাদা টাকা ছিলই। আইপিএল থেকে বেশি অর্থ আয় করলেও ইংলিশ কাউন্টি খেলে তিনি বেশি সম্মান পাচ্ছেন। মোস্তাফিজ সাসেক্সের হয়ে ৭ ম্যাচ খেলার সুযোগ পাবেন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও ওয়ানডে কাপে সাসেক্স পরের রাউন্ডে উঠলে ম্যাচের সংখ্যা আরো বেড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ