সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে : আইইডিসিআর

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার রাজধানীর মহাখালীর আইইডিসিআর এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুজনের করোনাভাইরাস ধরা পড়ে। ইতালি ও জার্মানপ্রবাসী এই দুই বাংলাদেশি নাগরিকও বর্তমানে ভালো আছেন। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২৯ ও অপরজনের ৪০ বছরের কিছু বেশি। সম্প্রতি বিদেশফেরত এ দুজনের জ্বর ও সর্দি ছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী ওই ব্যক্তি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সারাদেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২৩১৪ জন। তারা সবাই বিদেশে থেকে এসেছেন। তাছাড়া আজকে ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেকে এসেছেন। তারা এখন হজ ক্যাম্পে আছেন। এছাড়া শনিবার রাতে আসা প্রবাসীদের মধ্যে গাজীপুরে আছেন ৪৮ জন। হাজী ক্যাম্পে ৭২ জন ছিলেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রশাসনের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। তারা যেন হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ১০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চারজন রয়েছেন বলেও জানান তিনি।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ