সাম্য স¤প্রীতিতে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে : পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেছেন, ঈদ আসে সাম্য স¤প্রীতির বারতা নিয়ে , পারষ্পারিক স¤প্রীতিতে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। সুবিধা বঞ্চিতদের ঈদের আনন্দে সম্পৃক্ত করে সকলের মুখে হাসি ফুটাতে হবে। ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্টি যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ছিন্নমূল ও ভাসমান মানুষের সাথে ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব এড. মোঃ লোকমান হোসেনের পরিচালনায় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব মোঃ সাদেকুল ইসলাম, এস এম শাহীন, তাহের উদ্দিন ভূইয়া, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না,বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম, বশীর আহমেদ মানিক, প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান