সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : অসদাচরণ ও বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে ক্রিকেটার সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযোগকারী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার টিপু সুলতান মাহমুদকেও। ঘটনায় জড়িত শেখ জামাল ক্রিকেটার ইলিয়াস সানিকে সতর্ক করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।

বুধবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল মুখোমুখি হয়েছিল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের। তখনো সাব্বিরের দল লিজেন্ডস অব রূপগঞ্জের খেলা শুরু হয়নি। সে সময় ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামাল স্পিনার ইলিয়াস সানি।
পরে শেখ জামাল দাবি করে, ইলিয়াস সানিকে ইট ছুড়ে মেরেছেন এবং বর্ণবাদী গালাগাল করেছেন সাব্বির। পরে লিখিতভাবে অভিযোগ জানিয়ে সাব্বিরের শাস্তি দাবি করে শেখ জামাল।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ জামালের অভিযোগের ভিত্তিতে শুনানি হয়। সেখানে উপস্থিতি ছিলেন সাব্বির, ইলিয়াস ও ম্যানেজার সুলতান। ম্যাচ অফিশিয়ালরাও শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটি সাব্বির ও ম্যানেজার সুলতানকে অর্থদণ্ড দেয়। সতর্ক করে ইলিয়াস সানিকে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী