সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে বাংলাদেশ

news-image

প্রথম দুই আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় আসরে হতাশ হতে হয়নি বাংলাদেশের কিশোরদের। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের জয়ের নায়ক মিডফিল্ডার সাদ উদ্দিন।

প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার হাতছানি নিয়ে রোববার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের যুবারা মাঠে নামে। খেলার প্রথম থেকেই আফগানদের ডি-বক্সে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তবে, প্রতিপক্ষের সীমানায় চানালো আক্রমণ থেকে গোলের দেখা মিলছিলো না নিজেদের প্রথম ম্যাচে ৪-০ তে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া লাল-সবুজের জার্সিধারীদের। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে অতিথিরা। তবে, গোলবারের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে মেরে বসে আফগান ফুটবলার।

দ্বিতীয়ার্ধে নেমেই আফগানদের চেপে ধরে খেলতে থাকে শাওন-নিপু-ফাহিম-আতিকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। সতীর্থ ফুটবলারের হেড থেকে পাওয়া বলে প্রতিপক্ষের ডি-বক্সে দাঁড়িয়ে ডানপায়ের জোরালো শটে আফগানিস্তানের জালে বল জড়িয়ে দেন সাদ উদ্দিন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৩ মিনিটে আবারও আফগানদের জালে বল জড়ায়। তবে অফসাইটের কারণে বাতিল হয়ে যায় গোলটি। এর পর ৮৭ মিনিটের মাথায় বাংলাদেশ আরেকবার গোল বঞ্চিত হয়। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেড করেন বদলি খেলোয়াড় রনি। তার হেডটি আফগানিস্তানের গোলবারের উপরে লেগে বাইরে বেরিয়ে যায়। অল্পের জন্য দ্বিতীয় গোল হজম থেকে রক্ষা পায় অতিথিরা।

তবে ম্যাচ শেষের দুই মিনিট আগে আফগানদের হতাশায় ডুবান বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল। বক্সের ভেতর থেকে নেওয়া আফগান মিডফিল্ডার হাবিবুল্লাহর দুর্দান্ত শট ফিরিয়ে স্বাগতিকদের ফাইনালে উত্তরণ নিশ্চিত করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে সাদের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৮ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ৬ দেশের অংশগ্রহণে আয়োজিত কিশোর ফুটবলারদের এই আন্তর্জাতিক ‍টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে খেলবে গত আসরের দুই ফাইনালিস্ট ভারত কিংবা নেপালের কোনো একটি দল। রোববার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমখি হয়েছে এই দুই দল। পরিচিত মাঠ, দর্শক, আবহাওয়া সবকিছু কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা ঘরে তুলতে চায় স্বাগতিকরা দলের অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান