সাফের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১ অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৩ সদস্যের দলে একমাত্র চমক হৃদয়।

ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফরোয়ার্ড এলিটা কিংসলেকে পাচ্ছে না বাংলাদেশ।তাই এবারের সাফ চ্যাম্পিয়নশিপে কিংসলেকে ছাড়াই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ দল। অথচ গত কয়েকদিন ধরে অস্কার ব্রুজোনের দলে ঘাম ঝরিয়ে যাচ্ছিলেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।

প্রাথমিক দল থেকে কিংসলে ছাড়া বাদ পড়েছেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার মেহেদী হাসান।

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নেই গ্রুপ পর্ব। পাঁচ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকা লাল-সবুজের দল জয় দিয়ে মিশন শুরু করতে আশাবাদী।

সাফে বাংলাদেশের ২৩ সদস্যের দল:

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ হৃদয় ও সুমন রেজা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী