সাকিব-মুস্তাফিজ আজই দেশে ফিরছেন

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে গিয়ে আটকা পড়া বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে শুরু করেছেন। শুরুতে ইংলিশ ক্রিকেটাররা ফিরলেও এবার দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন তারা। দৈনিক আমাদের সময় অনলাইনকে এমনটাই জানিয়েছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

দেশে ফিরেই বাড়ি যেতে পারবেন না দুজনের একজনও। আগামী ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে সাকিব, মুস্তাফিজকে। কোয়ারেন্টিন কাটিয়ে দু’তিন দিনের অনুশীলনের সুযোগ পাবেন তারা। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন তারা।

সাকিব, মুস্তাফিজের কোয়ারেন্টিন জটিলতা কিছুটা লাঘব করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু কঠোর সিদ্ধান্ত থেকে একটুও নড়েনি মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী ভারত থেকে ফিরলেই থাকবে হবে ১৫ দিনের কোয়ারেন্টিনে। সাকিব, মুস্তাফিজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না।

চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতার হয়ে সাকিব মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও মুস্তাফিজ খেলেছেন পুরো সাত ম্যাচেই।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী