সাকিব-গেইলদের শিরোপা জয়ের হাতছানি!

12স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) শেষ চারের লড়াই শুরু হবে আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট)। ফ্লোরিডায় সেন্ট লুসিয়া জুক্স ও জ্যামাইকা তালাওয়াসের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় গ্রুপ পর্বের লড়াই।

১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে সাকিব-গেইলদের জ্যামাইকা তালাওয়াস। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে গ্রুপ পর্ব শেষ করে স্মিথ-ক্রিস লিনের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুক্স। তারপরেই আছে সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ব্রাভো-নারিনদের ত্রিনিবাগো নাইট রাইডার্স।
৪ আগস্টে সিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল গায়ানা ও জ্যামাইকা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

শুক্রবার দ্বিতীয় প্লে-অফ ম্যাচে খেলবে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সেন্ট লুসিয়া জুক্স। ম্যাচটি একই মাঠে বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম প্লে-অফে জয়ী দল সরাসরি ফাইনালের টিকেট পাবে। দ্বিতীয় প্লে-অফে জয়ী দল প্রথম প্লে-অফে পরাজিত দলের সাথে ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে। তৃতীয় প্লে-অফ ম্যাচটি ছয় তারিখ একই সময় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ