সাকিববিহীন হায়দরাবাদ জিতে চলেছে

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ যখন শেষ হায়দরাবাদের ডাগআউটে সাকিবকে দেখাল টিভি ক্যামেরা। দিল্লির বিপক্ষে ৫ উইকেটে জেতার পর হাসিমুখে হাত মেলাচ্ছেন সতীর্থদের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এভাবে বসে আছেন সাইডবেঞ্চে! তাঁর ভক্ত-সমর্থকদের কাছে বিষয়টা মেনে নেওয়া একটু কঠিনই। কিন্তু হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের কী করার আছে! যে সমন্বয় নিয়ে মাঠে নামছে তারা, ভালো ফল পাচ্ছে। প্রথমটি হারের পর টানা তিন ম্যাচ জিতছে। একাদশে জায়গা পেতে তাই অপেক্ষা বাড়ছে সাকিবের।

দিল্লির দর্শকদের ধৈর্যের প্রশংসা করতে হয়! দল হারছে, সেটি নিশ্চিত হওয়ার পরও ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করলেন। দলকে সমর্থন যুগিয়ে গেলেন। দিল্লি দর্শকদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারল কোথায়? হায়দরাবাদের কাছে হারল ৫ উইকেটে।

দিল্লি-হায়দরাবাদ ম্যাচটা একেবারে জমেনি। হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লি টেনেটুনে করতে পেরেছে ৮ উইকেটে ১২৯ রান। দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ারের ৪৩ রান যা একটু বলার মতো। দিল্লির তারকাখচিত টপঅর্ডার তাদের নামের সুবিচার করতে পারছেন না। শিখর ধাওয়ান, পৃথ্বি শ, ঋষভ পন্তের দলের তারকা ব্যাটসম্যানরা ধারাবাহিক নিষ্প্রভ থাকলে দলকে তো মূল্য দিতেই হবে।

১৩০ রানের সহজ লক্ষ্যটা অবশ্য একটু কঠিন করে পেরিয়েছে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার-জনি বিয়ারস্টোর ওপেনিং জুটি ৪১ বলে ৬৪ রান তুলে দিয়ে আসার পরও হায়দরাবাদকে জয়ের প্রান্তে পৌঁছাতে খোয়াতে হলো ৫ উইকেট, খেলতে হলো ১৮.৩ ওভার।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি