সাকিবকে সরিয়ে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে রশিদ খান

news-image

সদ্য সমাপ্ত এশিয়া কাপটি খুব একটা ভালো যায়নি বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের। বল হাতে ৪ উইকেট নিলেও ব্যাট হাতে ৪ ম্যাচে করতে পেরেছেন মাত্র ৪৯ রান। যার ফলে হাতছাড়া হয়েছে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান।

সাকিবকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। জাদুকরী লেগস্পিনের সাথে কার্যকরী ব্যাটিংয়ের ফলেই ৬ ধাপ এগিয়ে এক নম্বর স্থানটা নিজের করে নিয়েছেন রশিদ।

এশিয়া কাপ শুরুর আগে র‍্যাংকিংয়ের সাত নম্বর স্থানে ছিলেন রশিদ। সাকিবের ব্যর্থতা এবং নিজের সফলতায় এগিয়েছেন ৬ ধাপ। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং এখন ৩৪১।

রশিদের মতোই এগিয়েছেন তার স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নাবী। এক ধাপ এগিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন অফস্পিনিং এ অলরাউন্ডার। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৭। চার নম্বরে রয়েছেন মিচেল স্যান্টনার ও পাঁচে অবস্থান করছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এদিকে ব্যাটিং র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬ নম্বর স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম। বোলিং র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত