সহজ জয়ের পথে বাংলাদেশ

news-image

৩ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নামার পর স্বাগতিক জিম্বাবুইয়ানদের কাছ থেকে ন্যুনতম প্রতিরোধও হয়তো প্রত্যাশা করেছিল বাংলাদেশ। শেষ দিন রোমাঞ্চ ছড়াতে পারে হারারে টেস্ট, এমনটাই ধারণা ছিল সবার।

কিন্তু, তা আর হলো কই? মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদের তোপের মুখে বালির বাধের মত ভেঙে পড়েছে জিম্বাবুইয়ানদের সব প্রতিরোধ। শেষ দিন ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাচ্ছে স্বাগতিকরা। সে সঙ্গে সহজ জয়ের পথই খুলে যাচ্ছে বাংলাদেশের সামনে।

ডিওন মায়ার্স এবং ডোনাল্ড তিরিপানো ব্যাট করতে নেমেছিলেন শেষ দিনে। মায়ার্স ১৮ এবং তিরিপানো ছিলেন ৭ রানে অপরাজিত। শেষ দিন আজ ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান মায়ার্স। নামের পাশে কেবল ৮ রান যোগ করতে সক্ষম হন তিনি। ২৬ রান করে আউট হন তিনি মিরাজের বলে।

এরপর মাঠে নেমেই একই ওভারে মিরাজের শিকারে পরিণত হন টিমিক্যান মারুমা। নামের পাশে কোনো রানই যোগ করতে পারেরনি তিনি। এরপর ব্যাট করতে নামেন রয় কাইয়া। ৫টি বল খেলতে পারলেও কোনো রান করতে পারেননি। এলবিডব্লিউ হয়ে ফিরে যান তাসকিনের বলে।

রেগিস চাকাভা মাঠে নেমে জুটি বাধার চেষ্টা করেন ডোনাল্ড তিরিপানোর সঙ্গে। কিন্তু তার জুটিও টেকার কোনো লক্ষ্মণ দেখা যায়নি। কারণ, তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান চাকাভা। এর আগে করেন মাত্র ১ রান।

তবে ডোনাল্ড তিরিপানো এখনও অপরাজিত রয়েছেন। তিনি ব্যাট করছেন ২২ রান নিয়ে। এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের রান ৭ উইকেট হারিয়ে ১৬৮। এখনও জয়ের জন্য তাদের প্রয়োজন ৩০৯ রান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৩ উইকেট।

এর আগে জিম্বাবুয়েকে জয়ের জন্য ৪৭৭ রানের লক্ষ্য বেধে দেয় বাংলাদেশ। চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে স্বাগতিকরা। ওয়ানডে স্টাইলে খেলে ৭৩ বলে ৯২ রান করেন ব্রেন্ডন টেলর। আউট হন মিল্টন সুম্বা ১১ রানে এবং টি কাইতানো ৭ রানে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ