সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৩, আহত ২০

 

Bus1-300x165ডেস্ক রিপোর্টঃ  সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে শিশু ও ২ তরুণসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তরিকুল ইসলাম (১০) জানা গেলেও নিহত ২ যুবকের নাম পরিচয় জানা যায়নি। নিহত তরিকুল গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। এদের মধ্যে তরিকুল ও এক তরুণ (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে সেখানে আরও এক যুবকের(২০) মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ১৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহেদ নূর জানান, বুধবার রাত ৮টার দিকে সিলেটের শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে ৪৫ জন যাত্রী নিয়ে গাজীপুর ফেরার পথে বাসটি বেড়তলা এলাকায় নিয়ন্ত্রণ  হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে তাৎক্ষণিক ১৫/২০ জনকে উদ্ধার করে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। পরে বাংলাদেশ গ্যস ফিল্ডস কোম্পানির একটি রেকার বাসটি উদ্ধারের চেষ্টা চালায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি উদ্ধার সম্ভব হয়নি।

এদিকে উদ্ধার কাজ বিলম্বের প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি