সরাইল হাসপাতাল : ডেঙ্গু নিধনের ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : সরাইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু নিধনের জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে এক লাখ টাকা বরাদ্দ এসেছে। এ টাকা হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু নিধন বাবদ খরচ না করে হাসপাতালের কর্মচারীদের দিয়ে কাজ করিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু থেকে বাঁচার জন্য সারা দেশের মতো সরাইল উপজেলা হাসপাতালের ভেতরে-বাইরে ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য গত ২৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর থেকে একটি পরিপত্রে এক লাখ টাকা বরাদ্দ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ অদ্যবধি হাসপাতালের ভেতরে কিংবা বাইরে কোনো ধরনের মশা নিধনের ওষুধ ছিটায়নি।

হাসপাতালের কর্মচারীরা বলছেন, ডেঙ্গু নিধনের টাকার ব্যাপারে তারা কিছুই জানেন না। এ টাকা কিভাবে খরচ করা হয়েছে তা তাদের জানা নেই। সরকার ডেঙ্গু নিধনের জন্য টাকা দিল কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ভেতরে থাকা একটি ড্রেন বা নালা পর্যন্ত পরিষ্কার করেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসের একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য কিছু ওষুধ কেনা হয়েছে। কিন্তু দু’একজন রোগী এসেছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বলেন, আমরা পরিচ্ছন্ন কর্মীরা কয়েকদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের ভেতরে ও বাইরে ময়লা-আবর্জনা পরিষ্কার করলাম কিন্তু হাসপাতাল থেকে আমাদের কোনো টাকা পয়সা দিল না। আমরা কিছু বাড়তি আয় আশা করেছিলাম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের অফিস সহকারী কাম ক্যাশিয়ার মোঃ ওমর ফারুক বলেন, ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সরকার এক লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দের টাকা উত্তোলনও করা হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে মাঝেমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করানো হয়। বাইরের শ্রমিক দিয়েও এই পরিস্কারের কাজ করানো হবে।

হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মাহবুবুর রহমান (বকুল) সাংবাদিকদের জানান,অদ্যবধি এডিস মশা নিধনে কোন প্রকার স্প্রে করা হয়নি হাসপাতালের ভেতরে কিংবা বাহিরে। পরিস্কার পরিছন্নতার কাজ সঠিকভাবে করা দরকার।

এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া বলেন, উপজেলা হাসপাতালে যে এক লক্ষ টাকা বরাদ্দ এসেছে, তা ডেঙ্গু নিধন নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ। আমরা এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রেখেছি।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি