সরাইল উপজেলা আওয়ামলীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে -শিউলি আজাদ

2014-10-17 09.18.22নিজস্ব প্রতিবেদক : শহীদ ইকবাল আজাদ’র সহধর্মীনি আওয়ামীলীগ নেত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এক লিখিত বিবৃতিতে বলেছেন সরাইল উপজেলা আওয়ামীলীগকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলছে। একটি মহল সরাইল উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক মজবুত ভিত্তি নষ্ট করার জন্য দিনে দিনে প্রয়াস চালাচ্ছে। কতিপয় নেতা কোন রকম সাংগঠনিক নিয়মনীতি ছাড়াই কিছু দিন পর পর একটি করে অবৈধ সভা আহবান করে। সভা কোথায় হয়। কি আলোচনা হয়। তা সরাইল উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিরা জানে না। পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে জানতে পারে। আর এই সকল সভা নিয়ে সরাইল উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিরা শংকিত। সরাইল উপজেলা আওয়ামীলীগকে নিয়ে আবার কোন ষড়যন্ত্র হচ্ছে। আমার স্বামী সরাইল উপজেলার মাটি ও মানুষের নেতা শহীদ ইকবাল আজাদ’র মতো আবার কোন ইকবাল আজাদকে কি তাদের ষড়যন্ত্র’র মাধ্যমে প্রান দিতে হবে। তাদের পরবর্তী ষড়যন্ত্র অংশ বিশেষ কি তা আমাদের জানা নেই। তবে যড়যন্ত্র কারীদের রুখে দাড়ানোর জন্য সরাইল উপজেলার আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মিদের প্রতি আহবান জানান তিনি।

 

 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি