সরাইলে ৯ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

grafterসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
সরাইলে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নৌঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে ধামাইড়া গ্রামের সাজু মিয়ার বাড়ির নিকটের নৌঘাটে অভিযান চালায় এস আই মশিউরের নেতৃত্বে একদল পুলিশ। নৌকা যোগে গাঁজা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি এলাকায় পাচারের উদ্যেশ্যে রওয়ানা দেয় দুই পাচারকারী। তাদেরকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলো- বিজয়নগর উপজেলার হাওয়াই খোলা গ্রামের পশ্চিম পাড়ার কাদু মিয়ার ছেলে মানিক মিয়া (৩৫) ও আলকাছ মিয়া(২২)।  গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০