সরাইলে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত

sarail pic = 17-04-2014রিয়াসাদ আজিম : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ বাজারে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা গত বুধবার শেষ হয়েছে। আবু চাঁন সুপার মার্কেট কর্তৃক আয়োজিত বৈশাখী মেলার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা মনসুর আলী দানা। শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল করিম রিপন, ইউপি সদস্য ফানু মিয়া, সাব্বির মিয়া, তকদির হোসেন, লিল মিয়া, বিধান সরকার, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ কাইয়ুম প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আবদুর রাজ্জক, রাসেল, নূরুল আজম চৌধুরী, স্বপন, বাদশা, বাদল, ও কনক।
প্রধান অতিথির বক্তব্য মনসুর আলী দানা বলেন, আবহমান বাংলা ও বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসব। একে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরে র‌্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির