সরাইলে ১৩ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার

awamilge logoনিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদেরকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ।

গত সোমবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কারের কথা বলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতা-কর্মী যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদেরকে (বিদ্রোহী প্রার্থী) সমর্থন করবে তাদেরকেও পর্যায়ক্রমে দল থেকে বহিষ্কার করা হবে।
বহিষ্কৃতরা হলেন, অরুয়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম, পাকশিমুল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান জসিম ও ডাঃ আবদুল্লাহ, চুন্টা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান, শাহজাদাপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম খোকন ও সত্যেন্দ্র মোহন সরকার সেন্টু, নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আফতাব মিয়া ও কাজল চৌধুরী, পানিশ্বর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নূরুল হক, সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বার, হাজী ইকবাল হোসেন ও ইউনুছ মিয়া। এছাড়া শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা রাজিব আহমেদ রাজ্জিকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির