সরাইলে সেনা কর্মকর্তার বসত ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে লেঃ কর্ণেল রিয়াজুল ইসলাম ঠাকুরের বসতঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার ভোর চারটায় সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও রিয়াজুল ইসলাম ঠাকুরের স্বজনরা জানায়, সরাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, বি আর ডি বি’র চেয়ারম্যান ও ঠিকাদার মোঃ আনিছুল ইসলাম ঠাকুরের বড় ভাই গাজীপুর সমরাস্ত্র কারখানার (অব:) প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ঠাকুরের ছেলে রিয়াজুল ইসলাম। তিনি বর্তমানে সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত আছেন। গ্রামের বাড়ি বড়দেওয়ান পাড়ায় পৈত্রিক ভিটিতে রয়েছে তাদের বড় চার চালা টিন ও কাঠের তৈরী একটি ঘর। তারা যখন বাড়িতে আসেন এ ঘরেই থাকেন। তাদের অবর্তমানে সেনা কর্মকর্তার চাচারা ওই ঘরটি দেখাশুনা করতেন। আনিছুল ইসলাম ঠাকুর মাঝে মধ্যে ঠিকাদারীর কিছু মালামাল রাখতেন। গতকাল ভোরে কাঠ ও টিন পুড়ার বিকট শব্দে ঘুম ভাঙ্গে আশপাশের লোকদের। দৌঁড়ে এসে দেখেন আগুনের লেলিহান শিখা শো শো শব্দে উড়ছে। প্রচন্ড তাপদাহে আগুনের কাছে যাওয়া অসম্ভব। তারপরও নলকূপের পানি ছিটিয়ে মহিলা পুরুষ মিলে প্রাণপন চেষ্টা করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই ঘরটির সব কিছু মুহুর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায়। তাদের ক্ষতির পরিমান ৬-৭ লক্ষাধিক টাকার মত হবে। আনিছুল ইসলাম ঠাকুর বলেন, কাজের টাকার হিসাব নিয়ে কয়েকজনের সাথে আমার বাকবিতন্ডা হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক প্রতিহিংসাও থাকতে পারে।    
 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি