সরাইলে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের মানববন্ধন

goni badহিন্দুদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব সৈয়দ কামরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন আহমেদ, সরাইল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সংগঠনের আহ্বায়ক বায়তুল হোসেন খন্দকার, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছির, মুক্তিযোদ্ধা নূর কুতুবুল আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ‍জামায়াত শিবিরের স্বাধীনতা বিরোধী কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি