সরাইলে সংঘর্ষে আহত মহিলার মৃর্ত্যু

Hattaমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে আহত মিনারা বেগম (২৬) নামের এক মহিলার মৃর্ত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিনারার মৃর্ত্যুর সংবাদে বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সুযোগে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের আশঙ্কায় রয়েছেন একটি পক্ষ। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাজারের ভিটি দখলকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে জয়ধরকান্দি গ্রামের পাঠান পাড়ায় মলু পাঠান ও মিছির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দেড় ঘন্টা স্থায়ী ওই সংঘর্ষে মহিলা পুরুষ সহ উভয় পক্ষের অন্তত: ২৫ জন লোক আহত হয়। গুরুতর আহত মলু পাঠানের মেয়ে ও দুলাল মিয়ার স্ত্রী চার সন্তানের জননী মিনারা বেগমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে গত সোমবার মিনারাকে ঢাকায় প্রেরন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১২টায় মিনারা মারা যায়। মিনারার মৃর্ত্যুর সংবাদে স্তদ্ধ হয়ে পড়ে পুরা জয়ধরকান্দি গ্রাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন ধরনের অভিযোগ আমি পায়নি। 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি