সরাইলে ‘মৃৎশিল্প’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

news-image

সরাইল প্রতিনিধি : সরকারের এসডিজি’র সফল বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরাইলে মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন কর্মকর্তার দফতরের আয়োজনে পানিশ্বর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে দিন ব্যাপি চলে এ প্রশিক্ষণ। চেয়ারম্যান মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভুধনী সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত।

উপজেলা নির্বাহী অফিসারের দফতর সূত্রে জানা যায়, গত বর্ষা মৌসুমে পারিশ্বর গ্রামের মেঘনা নদীর পাড়ে বসবাসকারী দরিদ্র পাল পরিবারের ১৫-২০ বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে তারা খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করেছে। নিজেদের পরিশ্রম ও সরকারি সহায়তায় কোন রকমে টিকে আছে তারা। মৃৎশিল্পই এদের মূল পেশা। তারা মাটি দিয়ে চমৎকার নকশা ও চিত্র ফুটিয়ে তুলে হাড়ি পাতিল কলস ঢাকনা ঘোড়া গরু সহ নানা ধরনের পণ্য সামগ্রী ও খেলাধূলার জিনিসপত্র তৈরী করে জীবিকা নির্বাহ করে আসছেন। নদী ভাঙ্গন প্রতিবছরই তাদেরকে কাঁদায়। তাদেরকে কৌশল ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দিলে ওরা হতে পারবে স্বাবলম্বী। আর সরাইল তথা দেশের অন্যতম একটি শিল্প সম্প্রসারিত হবে। এমন প্রত্যাশায় পালপাড়ার মৃৎশিল্পীদের আধুনিক ও যুগপযোগী করে গড়ে তুলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমের সহযোগীতায় এ প্রশিক্ষণ কর্মশালায় পাল পরিবারের কিশোর কিশোরী ও মহিলা সহ মোট ৭০ জনকে প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করা হয়েছে।

প্রসঙ্গত: গত রোববার গভীর রাতের হালকা ঝড় ও বৃষ্টির কারনে সেখানকার পাল পরিবারের ৩টি বসত বাড়ি নদী গর্ভে চলে গেছে। আরো অনেকে এখন আতঙ্কে সময় পার করছেন। প্রশিক্ষণের উদ্ভুধনের পর ইউএনও নদী ভাঙ্গন পরিদর্শন করে মতবিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি