সরাইলে মাদকের ১২ মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেফতার

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদকের ১২ মামলার আসামি রুবেল মিয়া ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রুবেল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের মৃত আহাম্মদ হোসেনের ছেলে।

শুক্রবার (২আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার ওসি শাহাদাত হোসেন এর দিকনির্দেশনায় এস.আই মোহাম্মদ শাহ্ কামাল, এ.এস.আই গোপী মোহন সরকার, মোঃ আলাউদ্দিন ও মোঃ আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুট্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট রুবেলকে গ্রেফতার করেন তারা। এসময় তার কাছ থেকে ৫২ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, রুবেল তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ১২ মামলা রয়েছে। ওসি আরও জানান, এবার মাদকের গডফাদারদের রক্ষা নেই।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির