সরাইলে ভৌতিক বিলের কারণে বিদ্যুৎ অফিস ঘেরাও

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিডিবি’র বিদ্যুতের ভৌতিক বিল প্রত্যাহারের দাবিতে উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেছে উপজেলার  শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক পরিবারের বিদ্যুৎ গ্রাহকেরা।রবিবার (২৮ জুলাই) দুপুরে কার্যালয় ঘেরাও করে তারা।

এ সময় উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমস্যা সমাধানের আশ্বাস দিলে সেখান থেকে বিক্ষুব্ধ গ্রাহকেরা ভৌতিক বিলের কাগজ সহকারে বিক্ষোভ মিছিল নিয়ে সরাইল নির্বাহী অফিসারের কার্যালয় যায় ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের এই লোকজন। এতে নেতৃত্ব দেন মলাইশ গ্রামের স্থানীয় ইউপি সদস্য বিধান সরকার। এসময় ইউএনও দপ্তরে না থাকায় উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর লোকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে শান্ত করেন।

ভুক্তভোগী গ্রাহক অমৃত লাল রায় বলেন, ভৌতিক বিলের চাপে আমরা আজ দিশেহারা। হাজার হাজার টাকার অতিরিক্ত বিল আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে।গ্রাহক হরলাল চৌধুরী বলেন, তারা মিটার না দেখে মনগড়া বিল করেই যাচ্ছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।

গ্রাহক খোকন চন্দ্র সরকার বলেন, আমরা সংখ্যালঘু নিরীহ মানুষ বলে বিদ্যুৎ অফিস যা খুশি তা-ই করছে। মিটার ইউনিটের সাথে বিলের তফাৎ অনেক।ইউপি সদস্য বিধান সরকার বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন মাসের পর মাস যাবত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আসলেও তারা ভৌতিক বিল করেই যাচ্ছেন। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় আজ আমরা রাস্তায় নেমে এসেছি।

সরাইল পিডিবি’র বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নোয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, তিনি এই কর্মস্থলে নতুন। তাদের সমস্যা দীর্ঘ দিনের। আগামি তিনমাসের মধ্যে এসব গ্রাহকদের সকল সমস্যার সমাধান দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির