সরাইলে বজ্রপাতে জেলের মৃত্যু

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে সম্পদ সরকার (৪৫) নামে এক জেলে মারা গেছেন। 


বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জেলে সম্পদ সরকার ও দেওড়া গ্রামের শুকুর মিয়া (৩৫) স্থানীয় হায়াল বিলে মাছ ধরতে যান। এ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সম্পদ মারা যান। তার সঙ্গে থাকা শুকুর মিয়াও আহত হন। তাৎক্ষণিকভাবে শুকুর মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি